সোমবার, ০২ মার্চ ২০২৬,

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

 

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের বুজর্গধামা মাদ্রাসা মাঠে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন বুজর্গধামা বি.সি.সি. ক্লাসের উদ্যোগে এ আয়োজন করা হয়।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির দায়িত্বশীল নেতা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আতাউর রহমান মিঠু। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকেরা জানান, তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 


আরআই